ব্রেকিং

x

বিশ্ব অর্থনীতি কিছুটা চাঙা হচ্ছে: আইএমএফ

মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ | ৫:৪৭ অপরাহ্ণ |

বিশ্ব অর্থনীতি কিছুটা চাঙা হচ্ছে: আইএমএফ
সংগৃহীত ছবি

দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ‘শূন্য কোভিড নীতি’ শিথিল করার পর বিশ্ব অর্থনীতি কিছুটা চাঙা হতে দেখা যাচ্ছে। বিশ্বে উচ্চ মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতেও অর্থনীতির গতিচাঞ্চল্য দেখা গেছে।

এমনটি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খবর- মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের।

আইএমএফ মনে করছে, বিশ্ব অর্থনীতি এই বছর ২.৯ শতাংশ বৃদ্ধি পাবে। এর আগে গত অক্টোবরে আইএমএফ ভবিষ্যদ্বাণী করেছিল যে, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি ২.৭ শতাংশ বৃদ্ধি পাবে। ২০২২ সালে এই বৃদ্ধির হার ছিল ৩.৪ শতাংশ।

আইএমএফ আশা করছে, মূল্যস্ফীতি গত বছরের ৮.৮ শতাংশ থেকে কমে এ বছর ৬.৬ শতাংশে নামবে। ২০২৪ সালে তা আরও কমে ৪.৩ শতাংশ হবে।

প্রসঙ্গত, এক বছর ধরে সারা বিশ্বে উচ্চ মূল্যস্ফীতি চলছে, যার অন্যতম কারণ বিশ্বব্যাপী পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধি।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com