ব্রেকিং

x

চমকের নাম মোশাররফ-চঞ্চল, আনন্দমেলায় অংশ নিচ্ছেন একঝাঁক তারকা

মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ | ৫:৫৯ অপরাহ্ণ |

চমকের নাম মোশাররফ-চঞ্চল, আনন্দমেলায় অংশ নিচ্ছেন একঝাঁক তারকা
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশীদের সবচেয়ে বড় আয়োজন হয় ‘আনন্দমেলা’। প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে কয়েক হাজার বাঙ্গালীদের সমাবেশ ঘটে।

প্রতি আয়োজনেই বাংলাদেশ থেকে একঝাঁক তারকাশিল্পী অংশ নেন। প্রবাসী আমেরিকানদের নেচে গেয়ে মাতিয়ে আসেন তারা। এবারও শুরু হচ্ছে এই আয়োজন। আগামী ১৭ ও ১৮ জুন অনুষ্ঠিত হবে এবারের ‘আনন্দমেলা’।

আয়োজন বাড়তি চমকের কথা জানালেন অনুষ্ঠানটির আয়োজক মুহাম্মদ আলী। তিনি জানান, এবারের আয়োজনে চমক হিসেবে থাকছেন একঝাঁক শিল্পী। এর মধ্যে রয়েছেন কুমার বিশ্বজিৎ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও সাজু খাদেম।

মুহাম্মদ আলী বলেন, ‘কুমার বিশ্বজিৎ মোশাররফ করিম, চঞ্চল ও সাজু খাদেমকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারা একই সঙ্গে আনন্দমেলায় পারফর্ম করবেন। ইতোমধ্যে তাদের আসার সকল আনুষ্ঠিকতা সম্পন্ন হয়েছে। প্রতি বছর অ্যাঞ্জেলেসের বাঙালীরা এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ বিশাল পরিসরে এমন আয়োজন আর হয় না। এটা বাঙালীদের মিলনমেলায় পরিণত হয়। এবার তাদের উপস্থিতি নতুনমাত্র পাবে বলেই আমি মনে করছি।’

উপরোক্ত চার শিল্পীসহ আয়োজনে আরও একঝাঁক শিল্পীর থাকছেন। তারা হলেন আনিকা কবির শখ, নিরব হোসেন, মামনুন ইমন, জিয়াউল হক পলাশ, ফারিয়া শাহরিন,রুবিনা রেজা জুঁই, সামিরা খান মাহি, কেয়া পায়েল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নীল হুরে জাহান। ইতোমধ্যে এরা সবাই আমেরিকান ভিসা পেয়েন।

অলাভজনক আয়োজন এই ‘আনন্দমেলা’। আয়োজক জানান, আর্থিক লাভেল জন্য এটা করা হয় না। মূলত বাংলাদেশিদের নিরেট আনন্দ দিতেই এই আয়োজন করা হয়। যাতে হাজার বাংলাশিরা উপস্থিত হয়ে দুইটা দিন নিজের মতো করে উপভোগ করেন। তাদের মধ্যে আত্মিক বন্ধনটাও আরও সুদৃঢ় হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com