ব্রেকিং

x

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই

রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৫৫ অপরাহ্ণ |

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই
সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ (৭৯) মারা গেছেন। সাবেক এ স্বৈরশাসক দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রোববার (৫ জানুয়ারি) তার পরিবারের বরাত দিয়ে ডেইলি পাকিস্তান এ তথ্য নিশ্চিত করেছে।

পারভেজ মোশাররফ ১৯৪৩ সালের ১১ আগস্ট ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পান। তিনি ১৯৮ সালে জেনারেল পদে পদে উন্নীত হন ও পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com