ব্রেকিং

x

ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর শিশু-নারীসহ ৩ জন জীবিত উদ্ধার

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:২৫ অপরাহ্ণ |

ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর শিশু-নারীসহ ৩ জন জীবিত উদ্ধার

তুরস্কে ফের মিরাকল! ভয়াবহ ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পরে নারী-শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারী দল। আন্তাকায় কানাতলী অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) তুরস্কের টেলিভিশন এনটিভির বরাতে এ খবর দিয়েছে আলজাজিরা। উদ্ধারের পরে তাদেরকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ফুটেজে দেখা যায়- উদ্ধারকারী দল স্ট্রেচারে করে একজন পুরুষ এবং একজন নারীকে বের করে প্রস্তুত করে রাখা অ্যাম্বুলেন্সে তোলার জন্য আনছেন। পাশেই দেখা যায় চিকিৎসব দল একটি শিুশুকে চিকিৎসা দিচ্ছেন।
ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর শিশু-নারীসহ ৩ জন জীবিত উদ্ধার

টিআরটি এক প্রতিবেদনে জানায়, পাশে আরো অ্যাম্বুলেন্স স্ট্যান্ডবাই রাখা হয়েছে একই ভবন থেকে আরো মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনা থেকে।

এরআগে ভূমিকম্পের ১০ দিন পরে জীবিত উদ্ধার করা হয় চারজনকে। এর মধ্যে ১২ বছর বয়সের এক শিশুও ছিলো। কাহরামানমারাসের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারী দল ২৯ বছর বয়সী নেসলান কিলিককে ২৫৮ ঘণ্টা পর উদ্ধার করে। আনাদোলু বার্তা সংস্থার বরাত দিয়ে আল-জাজিরা জানায়, তার শারিরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

খবরে আরো বলা হয়েছে, তুরস্কের দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ বছর বয়সী বালক ওসমান হালেবিয়ে, ২৬ বছর বয়সী যুবক মেহমেত আলী সাকিরোগলু এবং ৩৪ বছর বয়সী মুস্তাফা আভসিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। তাদের সবাইকে হাসপাতালে নেয়া হয়েছে।

ওসমান হালেবিয়ে উদ্ধার করা হয়েছে তুরস্কের হাতায় প্রদেশের আন্তাকিয়া শহরে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে। সে বিদেশি নাগরিক বলে জানা গেছে।

এদিকে তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ৪৫ হাজার ছাড়িয়েছে। শনিবার এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৩৯ হাজার ৬৭২ এবং সিরিয়ায় ৫৮০০ মানুষের মৃত্যু হয়েছে। সেহিসেবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৭২ জনে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com