সৌন্দর্য, ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক ফুল, বাণিজ্যেও যোগ করেছে নতুন মাত্রা। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শুধু রাজধানীতেই ফুল ব্যবসায়ীদের বেচাকেনা ছাড়িয়েছে কোটি টাকা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার আশপাশের দোকানে একেকটি গোলাপের দাম নেয়া হচ্ছে ৫০ টাকা।
ফুল ব্যবসায়ীরা জানান, একেকটি গোলাপ তারা বিক্রি করছেন ৫০ টাকা করে। অন্যান্য ফুলের দামও স্বাভাবিকের চাইতে অনেক বেশি।
ঢাকা মেডিক্যাল কলেজের সামনে এক ফুল বিক্রেতা বলেন, আজকের দিনটাই তো! এই একদিনই দাম। কাল থেকে দাম কমে যাবে। যদিও তিনি ফুল ব্যবসায়ী না। আজ একদিনের জন্য ফুল বিক্রেতা বনে গেছেন তিনি।
ফুল কিনতে আসা একজন ক্রেতা বলেন, গত বছরের তুলনায় এবার ফুলের দাম বেশি। শুধু ২১ ফেব্রুয়ারি নয়, বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুলের বাজার বেশ জমজমাট ছিল সারাদেশেই।
Development by: webnewsdesign.com