ব্রেকিং

x

কর্মীদের বীমা সুরক্ষায় মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল ব্র্যাক ব্যাংক

সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | ১২:০১ অপরাহ্ণ |

কর্মীদের বীমা সুরক্ষায় মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল ব্র্যাক ব্যাংক

কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের লাইফ ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি নবায়ন করা হলো।

চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের ২৭,৫০০-এর বেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা মেটলাইফের বীমা সুরক্ষার আওতায় থাকবেন। এর ফলে চিকিৎসা ব্যয়, দুর্ঘটনা, শারীরিক অক্ষমতা ও জীবনহানির মতো ঝুঁকিতে আর্থিক সুরক্ষা পাবেন তারা।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, মেটলাইফের বীমা সেবা, আর্থিক সক্ষমতা এবং দাবি নিষ্পত্তির কার্যক্রম বিবেচনায় নিয়ে চুক্তিটি নবায়ন করা হয়েছে।

মেটলাইফ বাংলাদেশ জানিয়েছে, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও মুখ্য নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, “কর্মীরা আমাদের প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। তাদের কল্যাণ নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। এই বীমা সুবিধার মাধ্যমে কর্মীরা নিরাপদ পরিবেশে নিজেদের দায়িত্ব পালনে আরও মনোযোগ দিতে পারবেন। মেটলাইফের সেবা ও আর্থিক সুরক্ষার সক্ষমতার ওপর আমাদের আস্থার প্রতিফলন এই চুক্তি।”

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “কর্মীদের কল্যাণে ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ একটি সহযোগিতামূলক কর্মপরিবেশ তৈরিতে সহায়তা করে এবং তাদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষায় ভূমিকা রাখে। টানা তৃতীয় মেয়াদে ব্র্যাক ব্যাংকের কর্মী ও তাদের পরিবারের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।”

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com