ব্রেকিং

x

এবার চীনে যাচ্ছেন ফরাসী প্রেসিডেন্ট

রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ৯:৩০ অপরাহ্ণ |

এবার চীনে যাচ্ছেন ফরাসী প্রেসিডেন্ট
সংগৃহীত ছবি

চলতি বছরের এপ্রিলে চীন সফরে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ফরাসি প্রেসিডেন্ট এ খবর জানিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান। খবর এএফপি’র।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও চীন ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চাইছে। শুক্রবার দেশটি যুদ্ধ বন্ধে ১২ দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করে এবং জরুরি শান্তি আলোচনা ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানায়।

চীনের শান্তি প্রস্তাব উপস্থাপনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের আশা ব্যক্ত করে বলেছেন, বিশ্ব শান্তির জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। চীনের শান্তি প্রস্তাবের প্রসঙ্গ টেনে ম্যাক্রোঁ বলেন, শান্তি প্রক্রিয়ায় চীন যুক্ত হচেছ এটি ভালো বিষয়।

তিনি আরো বলেছেন, রুশ আগ্রাসন বন্ধ, সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও জনগণের প্রতি শ্রদ্ধাশীল হলে শান্তি স্থাপন সম্ভব।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com