ব্রেকিং

x

৬ উইকেট দরকার সাকিবের

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৪৮ অপরাহ্ণ |

৬ উইকেট দরকার সাকিবের
সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ৩শ উইকেট শিকারী ক্লাবের দ্বারপ্রান্তে সাকিব আল হাসান। আর মাত্র ৬টি উইকেট শিকার করলে ৩শ উইকেটের মালিক হবেন সাকিব।

এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে বুধবার (১ মার্চ) থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামবেন সাকিব।

এখন পর্যন্ত ওয়ানডেতে ২২৪ ম্যাচে ২৯৪ উইকেট শিকার করেছেন সাকিব। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।

সাকিবের পর দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে- সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। মাশরাফি ২১৮ ম্যাচে ২৬৯ ও রাজ্জাক ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট নিয়েছেন।

চতুর্থ স্থানে আছে পেসার মুস্তাফিজুর রহমান। ৮২ ম্যাচে ১৪১ উইকেট নিয়েছেন ফিজ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com