ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। খবর এনডিটিভি
আনন্দ বাজার এক প্রতিবেদনে জানিয়েছে, সনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল। তবে তাঁর কয়েকটি শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
এ বছরের জানুয়ারিতেও শ্বাসযন্ত্রে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোনিয়া গান্ধীকে। এ নিয়ে তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন ৭৬ বছর বয়সী এই রাজনীতিক। গত জানুয়ারিতে তিনি শ্বসনতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
Development by: webnewsdesign.com