এনএনের বিজনেস সম্পাদক রিচার্ড কোয়েস্ট বলেছেন, স্মার্ট বাংলাদেশ অসম্ভব কিছু না। ভালো সরকার, উন্নত অর্থনীতি ও বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলে কাঠামোগতভাবে কাজ করতে পারলে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হয়ে উঠবে।
শনিবার (১১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজনেস সামিটের প্রথম দিনের সেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সামাজিক নিরাপত্তা নিয়ে কোয়েস্ট বলেন, শুধু স্মার্ট বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না। শিক্ষায় সমতা ও লিঙ্গবৈষম্য দূরেও কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
আন্তর্জাতিক মিডিয়ার বাংলাদেশের নেতিবাচক দিকগুলো বেশি তুলে ধরার বিষয়ে কোয়েস্ট বলেন, ‘সাংবাদিকদের কাজ সমস্যা নিয়ে প্রশ্ন করা। আমরা শুধু প্রশ্ন করি। এটি আমাদের কাজের মূল দায়িত্ব।’
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সঙ্গে সিএনএনের ভবিষ্যত সম্পর্ক নিয়ে কোয়েস্ট বলেন, ‘এই প্রথম আমি বাংলাদেশে এলাম। বাংলাদেশ ও এফবিসিসিআই নিয়ে আমরা ইতিবাচক। দেখা যাক, ভবিষ্যতে কী হয়।’
এর আগে দেশের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ ১২টি আন্তর্জাতিক সংস্থার সিইও এবং ২০০ এর বেশি-বিদেশি বিনিয়োগকারী ও বিশ্বের ১৭টি দেশের ব্যবসায়ী নেতারা অংশ নেবেন। এরইমধ্যে অনেকেই সম্মেলনে যোগ দিয়েছেন।
Development by: webnewsdesign.com