ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এতে ওই এলাকার প্রায় ৭ কিলোমিটার যায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে গরম ধোঁয়া।
শনিবার (১১ মার্চ) এ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয়গিরিটি ইন্দোনেশিয়ার যোগকর্তার বিশেষ অঞ্চলে অবস্থিত। শনিবার বেলা ১১টার দিকে এটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। সেখান থেকে লাভা ছড়িয়েছে দেড় কিলোমিটার পর্যন্ত।
এক বিবৃতিতে বিপজ্জনক এলাকায় বাসিন্দাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। কারণ আগ্নেয়গিরির গর্তের তিন থেকে সাত কিলমিটার ঝুঁকিপূর্ণ।
মেরাপি হচ্ছে ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। এটির উচ্চতা দুই হাজার ৯৬৩ মিটার। প্যাসিফিক রিং অব ফায়ারে মেরাপির অবস্থান। অন্য যেকোনো দেশের তুলনায় ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির সংখ্যা বেশি। এটিতে সবশেষ উগ্ন্যুৎপাত হয়েছিল ২০১০ সালে। যাতে ৩৫০ জনের বেশি মানুষ মারা যান।
Development by: webnewsdesign.com