কাতারে একটি ৭ তলা ভবন ভেঙে পড়েছে। ভবনটি পাশের তৃতীয় তলা ভবনের উপর আছড়ে পড়ে। এতে এখন পর্যন্ত ১ জন নিহত হওয়ার খবর জানা গেছে।
বুধবার (২২ মার্চ) সকাল ৮টা ১৮ মিনিটের দিকে মনসুরা এলাকার বি-রিং রোডে লুলু এক্সপ্রেসের পিছনে ভবনটি ভেঙে পড়ে। সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স এবং পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
ওই এলাকার একজন মনসুরার বাসিন্দা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, কাঠামোর একটি অংশ পাশের একটি তিনতলা ভবনে ধসে পড়েছে। পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং কাউকে ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আরেক বাসিন্দা জানান, সকাল ৮টা ১৮ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে এবং উদ্ধার কাজ চলছে। বিল্ডিংটিতে অনেক পাকিস্তানি, মিশরীয় এবং ফিলিপিনো পরিবার রয়েছে বলে জানা গেছে।
ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বর্তমানে ধসে পড়া ভবনটিতে বারবার মেরামতের কাজ চলছে।
Development by: webnewsdesign.com