ঢাকাই চলচ্চিত্র অঙ্গনের সাম্প্রতিক সময়ের শীর্ষ নায়ক শাকিব খান। সাফল্যের তুঙ্গে থাকলেও অতি সম্প্রতি ব্যক্তিগত স্ক্যান্ডালের কারণে নানাবিধ যেন সমালোচনা তার পিছু ছাড়ছে না।
সম্প্রতি তার বিরুদ্ধে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক শুটিংয়ে শিডিউল ফাঁসানো, অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামের প্রবাসী এক প্রযোজক।
তবে অভিযোগকে উড়িয়ে দিয়ে ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতেই আদালতে উপস্থিত হয়েছেন শাকিব খান।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সোয়া ১১টা দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন শাকিব খান।
এর আগে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানায় মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।
শাকিব খানের দাবি, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুন্ণ ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।
Development by: webnewsdesign.com