দক্ষিণ এশিয়ার দেশ নেপালের কাঠমান্ডুতে শনিবার সকালে ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (ইএসই) জানায়, শনিবার সকাল ১১টা ১২ মিনিটে নেপালের কাঠমান্ডু থেকে ২৮ কিলোমিটার দূরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫ এবং ভূমিকম্পের গভীরতা ছিল ১৭৮ কিলোমিটার।
এর আগে ফেব্রুয়ারিতে নেপাল ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল।
সূত্র : ইউএনবি
Development by: webnewsdesign.com