ব্রেকিং

x

প্রথম আলোর সম্পাদককে গ্রেফতারের দাবিতে শাহবাগ অবরোধ

শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | ১০:১২ অপরাহ্ণ |

প্রথম আলোর সম্পাদককে গ্রেফতারের দাবিতে শাহবাগ অবরোধ
সংগৃহীত ছবি

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের গ্রেফতাররের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

শনিবার (০১ এপ্রিল) বেলা ১১টা থেকে দফায় দফায় ঢাবি থেকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নিতে থাকে। এসময় শিক্ষার্থীরা প্রথম আলো এবং মতিউর রহমানের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, যতক্ষণ পর্যন্ত প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেয়া হবে, ততক্ষণ তাদের এই আন্দোলন চলতে থাকবে।

এ সময় শিক্ষার্থীর বলেন, প্রথম আলোসহ বেশ কয়েকটি গণমাধ্যম বাংলাদেশে হলুদ সাংবাদিকতার মাধ্যমে দেশবিরোধী চক্রান্ত করে আসছে। তাদের এই অপ-সাংবাদিকতার বিরুদ্ধেই আমাদের অবস্থান। আমরা চাই দেশে সুস্থ সাংবাদিকতার প্রসার ঘটুক, কিন্তু সংবাদপত্রের স্বাধীনতার নামে আমরা তথ্য সন্ত্রাস মেনে নেব না।

সাধারণ শিক্ষার্থীদের ব্যনারে এটি ছাত্রলীগের আন্দোলন কি না জানতে চাইলে তারা বলেন, আজকের আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শাহবাগে অবস্থান নিয়েছে, তাই আজকের দিনে আমাদের কোন রাজনৈতিক পরিচয় নেই। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্রেই ঢাবির শিক্ষার্থীরা আন্দোলন-সংগ্রামে ঝাপিয়ে পড়বে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com