ব্রেকিং

x

আরও আক্রমণাত্মক ব্যাটিং করার হুঙ্কার ফখর জামানের

রবিবার, ০৫ নভেম্বর ২০২৩ | ৩:৩৪ অপরাহ্ণ |

আরও আক্রমণাত্মক ব্যাটিং করার হুঙ্কার ফখর জামানের
সংগৃহীত ছবি

এমন ইনিংস কালেভদ্রেই কেবল দেখা যায়। পাকিস্তানের একমাত্র ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাকানো ফখর এবারের বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সবচেয়ে কম ৬৩ বলে সেঞ্চুরির রেকর্ডটিও গড়েন৷

তার দুর্দান্ত ইনিংসটিই পাকিস্তানকে বৃষ্টি আইনে ২১ রানের জয় এনে দিয়েছে। বাঁচা-মরার ম্যাচে ৪০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮১ বলে ১২৬ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরার পুরস্কারটিও জেতেন ফখর।

ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার নিতে এসে এই বা হাতি মারকুটে ব্যাটার বলেন, ‘আমরা ৪০০ তাড়া করতে নেমেছিলাম এবং আমাদের পরিকল্পনাতেই ছিল প্রথম ৪ ওভার দেখে খেলবো। ভাগ্য ভালো থাকায় আজকে আমাদেরই দিন। সত্যি ক্কথা বলতে আমি কিছুটা ভাগ্যবান। কয়েকবারই আউট হওয়া থেকে বেঁচেছি। তবে ম্যাচটি বেশ উপভোগ করেছি।’

প্রত্যেক ম্যাচই ছিল পাকিস্তানের জন্য বাঁচা-মক্রার ম্যাচ। ফখর বলেন, ‘আমরা জানতাম প্রতিটা ম্যাচেই আমাদের জিততে হতো। প্রত্যেককেই রান করার চেষ্টা করতে হবে।’

এই ইনিংসটিই ফখরের সেরা ইনিংস কিনা এমন প্রশ্নে ফখন বলেন, ‘আমি সবসময়েই দক্ষীন আফ্রিকার সাথে ১৯৩ করা ইনিংসটিকে সেরা ভাবি। তবে বিশ্বকাপের বিবেচনায় এটি অবশ্যই অন্যতম সেরা ইনিংস।’

পাকিস্তানের এমন আগ্রাসী ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান ফখর। তিনি বলেন, ‘আমরা এই ম্যাচেও আগ্রাসীভাবে খেলেছি এবং সামনের ম্যাচে আরো আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করবো আমরা।’

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com