ব্রেকিং

x

শাহজালাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩ | ১০:৪৫ অপরাহ্ণ |

শাহজালাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
সংগৃহীত ছবি

বেসরকারি খাতের শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার মুদারাবা ফ্লোটিং রেট, নন কনভার্টেবল, আন সিকিউরেড সাব অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৯০তম কমিশন সভায় এ বন্ড অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির সভা শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্ডটির রেঞ্জ অব কুপন রেট ৬ থেকে ৯ শতাংশ। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে। উক্ত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসাবে কাজ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এছাড়াও উক্ত বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের তালিকাভুক্ত হবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com