মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারী, তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা ও মূল্যছাড় প্রদানের লক্ষ্যে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা সরকার এবং ইউনাইটেড গ্রুপের হেলথকেয়ার ডিভিশনের সিইও মোহাম্মদ ফয়জুর রহমান।
মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এই অংশীদারত্বের আওতায় এমডিবির কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারী, তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ স্বাস্থ্যসেবা প্যাকেজে ৩০ শতাংশ ছাড়, সব প্যাথলজিক্যাল টেস্টে ২০ শতাংশ ছাড়, সব ডায়াগনস্টিক টেস্ট ও অন্যান্য সেবায় ১০ শতাংশ ছাড় এবং ইনপেশেন্ট রুম ভাড়ায় ৫ শতাংশ ছাড় উপভোগ করবেন।
এমডিবির কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারী, তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের অগ্রাধিকারমূলক মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সেবা গ্রহণের সুযোগ প্রদানের পাশাপাশি মিডল্যান্ড ব্যাংকের মূল্য সংযোজিত সুবিধাগুলো আরও সমৃদ্ধ করাই এই চুক্তির লক্ষ্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসির কার্ডস বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস. এম. এনামুল হক, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আবু রায়হান আল বেরুনী এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আরিফুল হকসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলে কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডারদের উন্নত স্বাস্থ্যসেবা ও লাইফস্টাইল সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
Development by: webnewsdesign.com