ব্রেকিং

x

বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ | ৮:২৭ অপরাহ্ণ |

বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা
সংগৃহীত ছবি

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে শুক্রবার একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে।

দূতাবাস থেকে এ কথা বলা হয়েছে।

ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর এটি এ ধরনের সর্বশেষ হামলা।

একজন মার্কিন কর্মকর্তা জানান, বাগদাদের দূতাবাস কমপ্লেক্সে আমেরিকান ও জোটবাহিনী লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

হামলার দায় দায়িত্বও কেউ স্বীকারও করেনি।

উল্লেখ্য, ইরাক ও প্রতিবেশী সিরিয়ায় জিহাদীদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দিচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে অপরাধীদের বিচারের আওতায় আনতে ইরাকের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানী দূতাবাসে হামলার বিষয়ে সতর্ক করে বলেছেন, এ হামলা দেশের নিরাপত্তাকে ক্ষুন্ন করে।

তিনি দায়ীদের বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com