ব্রেকিং

x

আবার বিয়ে করছেন? জবাবে সংসার ভাঙার পরিসংখ্যান দিলেন সামান্থা

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | ২:২২ অপরাহ্ণ |

আবার বিয়ে করছেন? জবাবে সংসার ভাঙার পরিসংখ্যান দিলেন সামান্থা
সংগৃহীত ছবি

সামান্থা রুথ প্রভুর ক্যারিয়ারের যখন বেশ এগিয়ে যাচ্ছিল, তখন তার ব্যক্তিগত জীবনে চলছিল তোলপাড়। নাগা চৈতন্যর সঙ্গে গড়া সংসার ভেঙে যায় তার।

এ বিবাহবিচ্ছেদের পর প্রচুর জলঘোলা হয়েছে। এর মধ্যে নাগার সঙ্গে শোভিতা ধূলিপালার প্রেমের গুঞ্জনও শোনা গেছে। কিন্তু সামান্থা কী ভাবছেন? ফের বিয়ের পিঁড়িতে বসবেন কি অভিনেত্রী? সোজা উত্তর দিলেন সামান্থা।

সম্প্রতি সমাজমাধ্যমে ভক্তদের সঙ্গে কথোপকথনে মজেছিলেন সামান্থা। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি দ্বিতীয় বিয়ে করবেন? উত্তরে পরিসংখ্যান তুলে ধরেন সামান্থা। তিনি বলেন, ব্যাপারটা কেমন জানেন, এই মুহূর্তে দেশে প্রথম বিয়ে ভাঙার গড় প্রায় ৫০ শতাংশ, তেমনই দ্বিতীয় ও তৃতীয় বিবাহবিচ্ছেদের হার প্রায় শতকরা ৬৭ শতাংশ ও ৭৩ শতাংশ। সব মিলিয়ে পরিসংখ্যানই বলে দিচ্ছে, এটা একেবারেই একটা ভুল ভাবনা।

নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই মায়োসাইটিস রোগে আক্রান্ত হন অভিনেত্রী। এটি এমন একটি রোগ, যেখানে আক্রান্তের পেশি ভঙ্গুর হতে শুরু করে। সেই সময় অসহ্য কষ্ট করেন অভিনেত্রী। তবে ঘুরে দাঁড়িয়েছেন সামান্থা।

জীবনের যন্ত্রণাদায়ক দুটি বছর প্রসঙ্গে সম্প্রতি সামান্থা বলেন, যখন কঠিন সময় এলো, আমার বিয়ে ভাঙল, আমার কর্মজীবন ও ব্যক্তিগত জীবন একই সঙ্গে প্রভাবিত হচ্ছিল। কেউ জানেন না, ঠিক কতটা যন্ত্রণা এই দুটো বছরে আমাকে সহ্য করতে হয়েছে। যে অভিনেতারা কঠিন অসুখ জয় করে ফিরেছেন, আমি এই সময়ে তাদের কথা পড়তাম। তাদের লড়াইয়ের কাহিনি সেই সময় আমাকে অনুপ্রাণিত করত।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com