ব্রেকিং

x

মালদ্বীপের উপকূলে ইসরায়েলি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা

রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪ | ৫:২৯ অপরাহ্ণ |

মালদ্বীপের উপকূলে ইসরায়েলি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা
সংগৃহীত ছবি

এবার মালদ্বীপের উপকূলে ইসরায়েলের মালিকানাধীন দুটি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয়েছে। এই ঘটনা সম্পর্কে জানেন এমন বেশ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, গত বুধবার ও বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বাব আল-মান্দেব এবং লোহিত সাগর হয়ে জাহাজ দুটির গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বাব আল-মান্দেব প্রণালী থেকে ২০০০ কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটির ওপর হামলা চালানো হয়।

এর আগে ইয়েমেনের হুথি যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু ধারণাতীতভাবে এই দুটি জাহাজ বাব আল-মান্দেব প্রণালী থেকে ২০০০ হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলার শিকার হলো।

ড্রোন হামলায় জাহাজ দুটির বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া আবারও হামলা চালানো হতে পারে বলে আশংকা থাকায় জাহাজ দুটি তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তবে ওই হামলার ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করেননি।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাসের সংঘাত শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্য সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ পর্যন্ত লোহিত সাগরে ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলের বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে কিংবা আটক করেছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com