ব্রেকিং

x

রিহ্যাব নির্বাচন: প্রথম ঘণ্টায় পড়লো ১৩১ ভোট

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৩:৩১ অপরাহ্ণ |

রিহ্যাব নির্বাচন: প্রথম ঘণ্টায় পড়লো ১৩১ ভোট
সংগৃহীত ছবি

আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) ২০২৪-২৬ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের প্রথম ঘণ্টায় ১৩১টি ভোট পড়েছে হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত কুমার দে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে, ভোট গণনা পর্যন্ত এ ধারা বজায় থাকবে। নির্বাচন শুরুর প্রথম ঘণ্টায় ১৩১টি ভোট কাস্ট হয়েছে। ভোটগ্রহণ এলাকা সিসিটিভির আওতায় রয়েছে। নির্বাচন স্বচ্ছ হচ্ছে, ভোটগ্রহণ শেষে গণনা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকবে।

নির্বাচনে ঢাকার ২৯ পরিচালক পদের বিপরীতে লড়ছেন ৮৬ জন প্রার্থী। আর চট্টগ্রামের তিনটি পরিচালক পদের বিপরীতে প্রার্থী আছেন সাত জন। সদস্যদের মধ্য থেকে মোট ভোটার হয়েছেন ৪৭৬ জন।

নির্বাচনকে কেন্দ্র করে চারটি প্যানেলে হয়েছে। প্যানেলগুলোর মধ্যে রয়েছে- রিহ্যাব সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’, সেঞ্চুরি রিয়্যালটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ‘ডেভেলপারস ফোরাম’, রিহ্যাবের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে ‘নবজাগরণ প্যানেল’ এবং সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্ব ‘জয়ের ধারা প্যানেল’।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com