ব্রেকিং

x

হ্যারিসের প্রচারণার জন্যে নিজেকে সেরা স্বেচ্ছাসেবক ঘোষণা বাইডেনের

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ | ১১:২৬ পূর্বাহ্ণ |

হ্যারিসের প্রচারণার জন্যে নিজেকে সেরা স্বেচ্ছাসেবক ঘোষণা বাইডেনের
সংগৃহীত ছবি

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্রেট দলের প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণায় নিজেকে সেরা স্বেচ্ছাসেবক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় ডেমোক্রেট দলের চারদিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে সোমবার। চারদিন ব্যাপী সম্মেলনের প্রথমদিনে মঞ্চে কমলা হ্যারিস জো বাইডেনকে(৮১) আলিঙ্গনকালে তিনি বলেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প্রে বিরুদ্ধে কমলা হ্যারিসের প্রচারণায় আমি হবো সেরা স্বেচ্ছাসেবক।

তিনি বলেন, “আমি প্রতিজ্ঞা করছি আমি হবো হ্যারিস ও ওয়ালজ শিবিরের এ যাবত দেখা সেরা স্বেচ্ছাসেবক।”

উল্লেখ্য, টিম ওয়ালজ হলেন কমলার রানিংমেট।

এদিকে কমলা আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেট দলের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন ।

উল্লেখ্য, নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিস জয় পেলে তিনি হবেন দেশটির কৃষ্ণাঙ্গ এবং এশীয় বংশোদ্ভূত প্রথম নারী প্রেসিডেন্ট।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com