শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯০৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন ও ব্যাংকিং কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, মোহাম্মদ ইউনুছ এবং খন্দকার শাকিব আহমেদ সভায় অংশ নেন।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ অংশ নেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন কোম্পানি সচিব মো. আবুল বাশার।
Development by: webnewsdesign.com