পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৬ শতাংশ অর্থাৎ ০ দশমিক ৬০ টাকা হারে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এর পুরোটাই নগদ লভ্যাংশ।শেয়ারে বিনিয়োগ করুন
বুধবার (১৪ অক্টোবর) গুলশান-১-এর মইন সেন্টারে কোম্পানির করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত ৩১৯তম পর্ষদ সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে লোকসান ৬৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭১ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৩ টাকা ৪০ পয়সা। আগের বছর নগদ প্রবাহ ছিল ১ টাকা ৭৫ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছরে এটি ছিল ২১ টাকা ৩৭ পয়সা।ঘড়ি কিনুন
আলোচিত অর্থবছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ১৪ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৫৩০ টাকা। আগের অর্থবছরে নিট মুনাফা ছিল ৩৭ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৫৫৩ টাকা।
আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। সভাটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।
Development by: webnewsdesign.com