ব্রেকিং

x

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকনি সৈয়দ মিজানুর রহমান

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ | ৩:৫৯ অপরাহ্ণ |

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকনি সৈয়দ মিজানুর রহমান

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। গত ৪ ডিসেম্বর তিনি ব্যাকে যোগ দেন।
আর্থিক পরিষেবা খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন রহমান, মেঘনা ব্যাংকে যোগদানের আগে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৩ সালে নোভার্টিস-এ তার কর্মজীবন শুরু করেন, যা আগে সিবা-গেইগি (বাংলাদেশ) লিমিটেড নামে পরিচিত ছিল। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যোগদানের আগে তিনি ইয়ংওয়ান এবং বেক্সিমকো-তে দায়িত্বপালন করেন।

পরে রহমান ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আল-ফালাহ এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন। দীর্ঘ এই পথচলায় তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভলপমেন্ট এবং কর্পোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে তার জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করেন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং ভারতসহ দেশ এবং বিদেশে অসংখ্য পেশাদার এবং ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেন।

মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com