পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম পিএলসি অধ্যাপক ড. এম. তামিমকে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, পরিচালনা পর্ষদের ৭৯৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অধ্যাপক ড. এম. তামিমকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
Development by: webnewsdesign.com