ব্রেকিং

x

সী পার্ল বিচ রিসোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ১০:২৮ পূর্বাহ্ণ |

সী পার্ল বিচ রিসোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৬ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৪ পয়সা।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ প্রবাহ ছিল ২২ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে এ মূল্য ছিল ১২ টাকা ৭৭ পয়সা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com