ব্রেকিং

x

মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | ১১:২০ পূর্বাহ্ণ |

মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৭৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ১ টাকা ৪২ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৩ টাকা ০৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ২ টাকা ৭৭ পয়সা (রি-স্টেটেড) ছিল।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ২৩ টাকা ৪৪ পয়সা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com