ব্রেকিং

x

প্রভাতী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বুধবার, ১২ আগস্ট ২০২৬ | ১১:৪৫ পূর্বাহ্ণ |

প্রভাতী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা ১০ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

পরিচালক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় কোম্পানির ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ পূর্বক ২০২৫ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় অনলাইনে যুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মারুফ সাত্তার আলী,পরিচালক শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, আব্দুর রহমান আনসারী, হাবিবুর রহমান, মোহাম্মদ সাইদুজ্জামান, মিস্ কিশোয়ার আমিন এফসিএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, কোম্পানি সচিব মোহাম্মদ মোতাহের হোসেনসহ শেয়ার হোল্ডারবৃন্দ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com