ব্রেকিং

x

প্রাইম ব্যাংক ও পামপে’র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | ১১:৪২ পূর্বাহ্ণ |

প্রাইম ব্যাংক ও পামপে’র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি থেকে পেরোল ব্যাংকিং সেবা নেবে বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম পামপে। সম্প্রতি ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বুধবার (১২ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চুক্তির আওতায় পামপে’র কর্মীরা প্রাইম ব্যাংকের বিশেষ পেরোল ব্যাংকিং সুবিধা গ্রহণের পাশাপাশি স্যালারি অ্যাকাউন্ট, ফি মওকুফ সুবিধাসহ ডুয়াল-কারেন্সি ডেবিট কার্ড, আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা এবং বিশেষ শর্তে বিভিন্ন কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করতে পারবেন। এছাড়া তারা প্রাইম ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম প্রাইমপে ব্যবহারেরও সুযোগ পাবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও স্বয়ংক্রিয়ভাবে বেতন বিতরণের পাশাপাশি ২৪ ঘণ্টা করপোরেট পেমেন্ট সেবা গ্রহণ করা যাবে।

প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং পামপে’র ম্যানেজিং ডিরেক্টর জুন জেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মোহাম্মদ সালাউদ্দিন হাজারী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস, ইউনিট হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো. আল আমিন, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ফাতেমা আফরিন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. রেজাউল করিম, রিলেশনশিপ ম্যানেজার মো. সোহেল রানা এবং পামপে’র ম্যানেজার এইচআর খন্দকার তানভীর আহসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com