ব্রেকিং

x

আমরা নেটওয়ার্কসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ণ |

আমরা নেটওয়ার্কসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১৯ পয়সা লোকসান হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩৪ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৯ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৬৩ পয়সা।

হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৪ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৫ -মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৪ পয়সা। গতবছর একই সময়ে ৭৭ পয়সা আয় হয়েছিল।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com