ব্রেকিং

x

কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো জনতা ব্যাংক

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ণ |

কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো জনতা ব্যাংক

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনের লক্ষ্যে গঠিত ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল পরিচালনা ও বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে এই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

এ সময় সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় গঠিত এই বিশেষ পুনঃঅর্থায়ন তহবিলের মাধ্যমে উত্তরবঙ্গের কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের আধুনিক সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিতকরণ, বাজারজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণে সহজ শর্তে অর্থায়ন সুবিধা প্রদান করা হবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com