ব্রেকিং

x

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫০ পূর্বাহ্ণ |

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানি উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ১ টাকা অনুমোদন করেছে।Stocks & Bonds

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ড. খন্দকার শওকত হোসেন এবং সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালকবৃন্দ, উদ্যোক্তাগণ, অডিট কমিটির চেয়ারম্যান, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ এবং সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানি সেক্রেটারি মো. সরোয়ার কামাল, এফসিএস। উক্ত সভায় কোম্পানির চেয়ারম্যান ড. খন্দকার শওকত হোসেন আগামী দিনগুলোতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

ন্যাশনাল হাউজিং দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি, যা প্রধানত গৃহ ঋণ ব্যবসার সঙ্গে জড়িত। কোম্পানির মোট শেয়ারহোল্ডার ইকুইটি ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ২ হাজার ১৯৬ দশমিক ০৮ মিলিয়ন টাকা এবং নিট সম্পদের শেয়ার প্রতি মূল্য ১৭ দশমিক ০৬ টাকা।

 

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com