ব্রেকিং

x

বাংলাদেশ ব্যাংকের তিন পুনঃঅর্থায়ন স্কিমে এনআরবি ব্যাংকের অংশগ্রহণ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১০:২১ পূর্বাহ্ণ |

বাংলাদেশ ব্যাংকের তিন পুনঃঅর্থায়ন স্কিমে এনআরবি ব্যাংকের অংশগ্রহণ

রপ্তানি বহুমুখীকরণ, সবুজ শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে এসব চুক্তি সই করে ব্যাংকটি। এর মধ্যে রপ্তানি বহুমুখীকরণ খাতের জন্য ৩ হাজার কোটি টাকা, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রির জন্য ১ হাজার কোটি টাকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম রয়েছে।

চুক্তিগুলোর আওতায় বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে রপ্তানিমুখী শিল্প, যোগ্য গ্রিন ফ্যাক্টরি ভবন, পরিবেশবান্ধব শিল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিভিন্ন উদ্যোগে অর্থায়ন সুবিধা দিতে পারবে এনআরবি ব্যাংক।

এ অর্থায়ন রপ্তানি নীতি ২০২৪-২০২৭-এর সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত ও বিশেষ উন্নয়ন খাতের আওতাভুক্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও উদ্যোগের জন্য প্রযোজ্য হবে।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান।ক্রেডিট কার্ড পান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. রশিদুল হুদাসহ বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com