প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত তিন স্বতন্ত্র পরিচালক হলেন— ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহেদুর রহমান (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মোঃ মাসুদুর রহমান শাহ।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারার বিধান অনুযায়ী একই সঙ্গে দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনের বিষয়টি পরিহারের লক্ষ্যে তাকে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদানের আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করার জন্য দি প্রিমিয়ার ব্যাংকের নির্দেশনা দেওয়া হয়েছে।
Development by: webnewsdesign.com