বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়োগপ্রাপ্তরা হলেন ড. মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ, এফসিএ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই দিন বাংলাদেশ কমার্স ব্যাংকের দুই স্বতন্ত্র পরিচালকের পদত্যাগপত্র গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
তারা হলেন- মো. আতাউর রহমান ও মো. মহসিন মিয়া। তাদের পদত্যাগ ৩ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে।
Development by: webnewsdesign.com