ব্রেকিং

x

এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং বাড়াতে এমটিবি-ওয়ানট্রুভ্যালুর চুক্তি

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১০:৪৪ পূর্বাহ্ণ |

এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং বাড়াতে এমটিবি-ওয়ানট্রুভ্যালুর চুক্তি

বাংলাদেশের যোগ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়নের (গ্রিন ফাইন্যান্সিং) সুবিধা বাড়াতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং ওয়ানট্রুভ্যালু (ওটিভি)-ট্রুভ্যালু এন্টারপ্রাইজেস ও ওয়ান টু ওয়াচ-এর যৌথ উদ্যোগ-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো গ্রিন ফাইন্যান্সিং, কারিগরি সহায়তা এবং টেকসই প্রভাব পরিমাপের মাধ্যমে পরিবেশবান্ধব ব্যবসায়িক কর্মকাণ্ড ত্বরান্বিত করা।

সম্প্রতি ঢাকার গুলশানে এমটিবি সেন্টারের করপোরেট হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ এবং ট্রুভ্যালু বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শারাওয়াত ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবি-এর এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশনের প্রধান সঞ্জীব কুমার দে, এসএমই-সিআরএমের প্রধান ইফতেখার আজিজসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ওয়ানট্রুভ্যালু (ওটিভি)– যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় ‘অ্যাক্সেস টু গ্রিন ফাইন্যান্সিং (এ২জিএফ) ফর এন্টারপ্রাইজেস-স্কেল অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ বাস্তবায়ন করছে—এসএমই বাছাই, কারিগরি সহায়তা এবং প্রভাব পরিমাপ সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করবে। অন্যদিকে, এমটিবি তার নিজস্ব ক্রেডিট নীতি অনুযায়ী স্বাধীন যাচাই-বাছাইয়ের (ডু ডিলিজেন্স) মাধ্যমে যোগ্য গ্রিন ইনিশিয়েটিভসমূহে এসএমই ঋণ প্রদান করবে।

এই প্রোগ্রামটির আওতায় নবায়নযোগ্য শক্তি (রিনিউয়েবল এনার্জি), শক্তি সক্ষমতা (এনার্জি এফিসিয়েন্সি), বর্জ্য ব্যবস্থাপনা (ওয়েস্ট ম্যানেজমেন্ট), পরিবেশবান্ধব কৃষি এবং টেকসই পরিবহন খাতের মতো পরিবেশবান্ধব উদ্যোগসমূহ অন্তর্ভুক্ত থাকবে। এই সহযোগিতার মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি যোগ্য এসএমইগুলোর জন্য গ্রিন ফাইন্যান্সিং সুবিধা সম্প্রসারণ, পরিবেশগতভাবে দায়িত্বশীল ব্যবসায়িক সংস্কৃতিকে উৎসাহিত করা এবং বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার মাধ্যমে সাস্টেইনেবল ফাইন্যান্সে তার ভূমিকা আরও সুদৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com