ব্রেকিং

x

৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডেল্টা লাইফের

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১০:৪৮ পূর্বাহ্ণ |

৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডেল্টা লাইফের

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে কোম্পানির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য আদিবা রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, পরামর্শক শফিউল আলম খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

আদিবা রহমান কোম্পানির ৪০ বছরের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার অবদান স্মরণ করেন এবং শুভেচ্ছা জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি কোম্পানির অন্যান্য কার্যালয়েও কেক কাটা হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com