ব্রেকিং

x

টয়োটা বাংলাদেশের সঙ্গে এমটিবির সমঝোতা স্মারক স্বাক্ষর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ১১:৫২ পূর্বাহ্ণ |

টয়োটা বাংলাদেশের সঙ্গে এমটিবির সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকসেবার মানোন্নয়ন, উন্নত ব্যাংকিং সেবা এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির লক্ষ্যে টয়োটা বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।ব্যাংক সেবা নিন

গত ১০ নভেম্বর ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় টয়োটা বাংলাদেশের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং টয়োটা বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং।

অনুষ্ঠানে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেন এবং টয়োটা বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইউসুকে ওগিনোসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অংশীদারত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য উন্নত ব্যাংকিং সেবা ও অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক ব্যবসায়িক সুযোগ বাড়াতে কাজ করবে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com