ব্রেকিং

x

ইপিএস বেড়েছে ৩ কোম্পানির

সোমবার, ১৪ মে ২০১৮ | ১২:৪৫ অপরাহ্ণ |

ইপিএস বেড়েছে ৩ কোম্পানির

অর্থকাল ডেস্ক : প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির। এগুলো হলো- পিপলস ইন্স্যুরেন্স, ইসল্যান্ড ইন্স্যুরেন্স এবং রিলায়্যান্স ইন্স্যুরেন্স। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

পিপলস ইন্স্যুরেন্স : কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জানুয়ারী-জুলাই’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা। এর আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৫৮ টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় আয় বেড়েছে ০.০২ টাকা। এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) ০.৯২ টাকা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫.৯১ টাকা।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানির ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের। কোম্পানিটির বোর্ড সভায় (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের তুলনায় বেড়েছে। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা। এর আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৪৮ টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ০.০২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) ০.২৩ টাকা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২.৫২ টাকা।

রিলায়্যান্স ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত রিলায়্যান্স ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটির বোর্ড সভায় (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। এর আগের বছর একই সময় ইপিএস ছিল ০.৯৪ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ০.১৩ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) ১.৫৬ টাকা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৩.৩৬ টাকা।

অর্থকাল/এসএ/খান

 

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com