ব্রেকিং

x

তিন প্রান্তিকে লংকাবাংলা ফাইন্যান্সের ইপিএস ৮৫ পয়সা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ১০:৫৮ পূর্বাহ্ণ |

তিন প্রান্তিকে লংকাবাংলা ফাইন্যান্সের ইপিএস ৮৫ পয়সা

পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে.

সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তিন প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। গত বছর একই সময়ে ৫৪ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ৪১ পয়সা ক্যাশফ্লো ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৮৪ পয়সা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com