ব্রেকিং

x

ঈদুল আযহার ছুটিতে বাস-ট্রেন-লঞ্চে ভীড়

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ | ৫:৪৭ অপরাহ্ণ |

ঈদুল আযহার ছুটিতে বাস-ট্রেন-লঞ্চে ভীড়
ফাইল ছবি

ঈদের আর মাত্র একদিন বাকি থাকায় বিভিন্ন সড়ক-মহাসড়ক ও নৌপথের সকাল থেকে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে।

এদিকে ঢাকার মহাসড়কগুলোতে অন্যান্য দিনের চাইতে আজ বেশি যানবাহন চলাচল করছে। চন্দ্রা এলাকায় স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ একটু বেশি। যাত্রীদের অভিযোগ পর্যাপ্ত যানবাহন থাকলেও এবার দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। পাশাপাশি যানবাহন গুলোতে কোন ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট ১৬ টি নৌযান এরমধ্যে দশটি চলাচল করায় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে আছে প্রায় দুই শতাধিক যানবাহন।

 

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com