ব্রেকিং

x

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত ২৮৫১, মৃত্যু ২৭

শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ | ৩:৪৭ অপরাহ্ণ |

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত ২৮৫১, মৃত্যু ২৭
ফাইল ছবি

চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বাংলাদেশেও সংক্রমণ শুরু করেছে।

ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ২৭ জন।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেল ৩৩৩৩ জন।

এছাড়া এই ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৮৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা ২,৫২,৫০২ জন। গত ২৪ ঘণ্টায় ১২,৬৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুর আড়াইটায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে অনলাইন মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com