জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু অলিম্পিয়াড প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীমঙ্গল উপজেলা দল। শ্রীমঙ্গল উপজেলার নেতৃত্বে ছিলো উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের ৩ মেধাবী কিশোর কৃতার্থ চক্রবর্তী, অতনু দত্ত ও প্রত্যয় দত্ত।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু অলিম্পিয়াডের ফাইনালে শ্রীমঙ্গল উপজেলার সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয় বড়লেখা এম সি এন উচ্চ বিদ্যালয়কে দলকে হারিয়ে জেলায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র, বই ও প্রাইজবন্ড তুলে দেন।

বঙ্গবন্ধু অলিম্পিয়াডের ফাইনাল উপলক্ষে আয়োজিত অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন ভাষা সৈনিক ও বরেণ্য সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। ভার্চুয়াল মাধ্যমে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম ( বার) ও মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী। আরো উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ও সহকারি কমিশনার ( ভূমি) মো. নেছার উদ্দিন।
Development by: webnewsdesign.com