রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক এবং বিরোধী দলীয় তো অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগের প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র। শুক্রবার একটি সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন , আমি জানিনা আসলে কি হয়েছে। আমার মনে হয় এটি একটি দুর্ঘটনা। এটা ভয়াবহ। এমনটি হওয়া উচিৎ নয়।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আমাদের কাছে এখনো কোনো প্রমাণ নেই। তবে আমি এই ব্যাপারটি নিয়ে দেখবো।
গত ২০ আগস্ট সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন আলেক্সেই। বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য বার্লিনের চ্যারিটি হাসপাতালে নিয়ে আসা হয়। এখনো কোমায় তিনি। জার্মান সরকার বলছে নাভালনিকে বিষ প্রয়োগের প্রমাণ পেয়েছে তারা।
Development by: webnewsdesign.com