নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন ।
মঙ্গলবার করোনা পরীক্ষায় পজেটিভ আসে। তিনি হোম আইসোলেশন রয়েছেন তবে তার শারীরিক কোনো জটিলতা নেই ।
খালেদ মাহমুদ ২০১৮ সালের ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো দিনাজপুর ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এরপর ২০১৯ সালের ৭ ই জানুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
তিনি ২০০৯ সাল থেকে তিন দফা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
Development by: webnewsdesign.com