অনাড়ম্বর পরিবেশে বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিঃ (বিজিআইসি) ২০২১ সালকে স্বাগত জানিয়ে কোম্পানীর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য, এদেশে বীমা শিল্পের অন্যতম পথিকৃৎ বিজিআইসি’র প্রতিষ্ঠাতা প্রয়াত এম এ সামাদের ৯৮তম জন্মদিনও ছিল ০১ জানুয়ারী। অনুষ্ঠানে তার আদর্শ ও বীমা শিল্পে তার অবদানের কথা বিশেষভাবে স্মরণ করা হয়। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী বিজিআইসি’র উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে অক্ষুন্ন রাখার জন্য আরও কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সততার সাথে কাজ করার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Development by: webnewsdesign.com