ব্রেকিং

x

প্রিয়াঙ্কা-দিলজিতদের সন্ত্রাসী বললেন কঙ্গনা

বুধবার, ২৭ জানুয়ারি ২০২১ | ২:৫২ অপরাহ্ণ |

প্রিয়াঙ্কা-দিলজিতদের সন্ত্রাসী বললেন কঙ্গনা
সংগৃহীত ছবি

শুরু থেকেই ভারতের কৃষিবিল বিরোধী কৃষক আন্দোলনে কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়ে রোষের মুখে পড়েন কঙ্গনা। এবার কৃষক আন্দোলন নিয়ে আবারও কথার বোমা ফাটালেন তিনি। চলমান কৃষক আন্দোলনকে প্রকাশ্যে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে মন্তব্য করলেন তিনি।

কৃষকদের ট্র্যাক্টর মিছিল হিংসাত্মক রূপ নেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সম্প্রতি ভারতের লালকেল্লায় তাণ্ডব চালিয়েছে ‘খালিস্তানি’ ও ‘কৃষকের বেশধারী সন্ত্রাসবাধীরা’ অভিযোগ করে কঙ্গনা বলেন, এইধরণের ঘটনা দেশ ও জাতির জন্য চরম অবমাননাকর, বিশ্বের কাছে আজ আমাদের মাথা হেট হয়ে গেল। এই দেশ, সুপ্রিম কোর্ট, সংবিধান, সরকার ‘সব মজাক বনকে রহ গায়ে হ্যায়’।

মঙ্গলবার দুপুর থেকে বুধবার পর্যন্ত সমাজ মাধ্যমে একের পর এক টুইট করে তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন কঙ্গনা। কেন্দ্রীয় সরকারের ঘোষিত সমর্থক অভিনেত্রী লিখেছেন, ‘এর আগে এই ধরনের সন্ত্রাসের ভয়েই নাগরিকত্ব অধিকার আইন কার্যকর করা যায়নি।

আমি নিশ্চিত, কৃষি আইনও এ ভাবেই আটকে যাবে। ভোট দিয়ে আমরা জাতীয়তাবাদী সরকার এনেছি ঠিকই। তবে আখেরে বার বার জিতে যাচ্ছে এই জাতীয়তাবাদ বিরোধীরাই।’

প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লার এই ঘটনা নিয়ে টুইটারে বিস্ফোরক ভিডিও পোস্ট করে কঙ্গনা লেখেন, অসুস্থবোধ করছি এবং প্রতি মাসে এই ধরণের দাঙ্গা আর রক্তগঙ্গা দেখে ক্লান্ত, দিল্লি,বেঙ্গালুরু এবার ফের দিল্লি। সঙ্গে কঙ্গনা হ্যাশট্যাগ জুরে দেন- ‘দিল্লি পুলিশ লঠ বজাও’ (দিল্লি পুলিশ লাঠি চালাও) এবং লালকেল্লা।

কৃষি আইন বিরোধী আন্দোলন নিয়ে এর আগেও মতামত জানিয়েছেন কঙ্গনা। কৃষকদের ‘সন্ত্রাসবাদী’দের সঙ্গে তুলনা টেনে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। মঙ্গলবার লালকেল্লার ঘটনায় সেই পুরনো প্রসঙ্গ টেনে এনেছেন তিনি।

সমালোচকদের উদ্দেশে লিখেছেন, ‘কৃষকদের সন্ত্রাসবাদী বলেছিলাম বলে ছ’টা সংস্থা আমার সঙ্গে চুক্তি বাতিল করেছিল। আমাকে বলা হয়েছিল, ওই মন্তব্যের জন্যই আমাকে তারা সংস্থার প্রতিনিধিত্ব করতে দিতে পারছে না। আজ আমি বলছি, প্রত্যেকটি ভারতীয়, যারা কৃষকদের এই দাঙ্গাকে সমর্থন করছেন, তারা নিজেরাও এক একজন সন্ত্রাসবাদী’।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com