ব্রেকিং

x

সাবেক ভিপি নুরলের বিরুদ্ধে কুমিল্লায় দুটি মামলা

সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | ৬:৪৪ অপরাহ্ণ |

সাবেক ভিপি নুরলের বিরুদ্ধে কুমিল্লায় দুটি মামলা
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) মো. নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানায় দুটি মামলা হয়েছে।

আজ সোমবার সকালে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান ও বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার মামলা দুটির বিষয় নিশ্চিত করেন।

ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আওয়ামী লীগকে কটাক্ষ করে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গতকাল রোববার রাতে মামলা দুটি করা হয়। মামলা দুটি করেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব সেলিম সরকার ও বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া।

এর আগে গত বৃহস্পতিবার কুমিল্লার দেবীদ্বার থানায় একই অভিযোগে নুরুল হকের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা মামলা করেন।

প্রায় অভিন্ন এজাহারে বলা হয়, গত বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে নুরুল হক আপত্তিকর কথা বলেন।

ওসি সাদেকুর রহমান ও মো. কামরুজ্জামান জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com